চলন্ত এসি বাসে আগুন

বগুড়া প্রতিনিধি
২২ জুন ২০২২, ১৬:৫৬আপডেট : ২২ জুন ২০২২, ১৬:৫৭

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় একটি চলন্ত যাত্রীবাহী এসি বাসে আগুন লেগেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নাবিল পরিবহনের ওই বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বাসটি পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ২০ যাত্রী।

চলন্ত এসি বাসে আগুন

বাসের যাত্রী জামিরুল ইসলাম জানান, দিনাজপুর ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের স্ক্যানিয়া এসি কোচ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বন্দরের মহাসড়কে পৌঁছে। এ সময় হঠাৎ এসি বিস্ফোরণ ঘটলে বাসে আগুন ধরে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। তারা চিৎকার করতে থাকেন। চালক দ্রুত বাসটি থামালে যাত্রীরা সবাই নিরাপদে নেমে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করেন। এর আগেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

চলন্ত এসি বাসে আগুন

যাত্রীরা জানান, দিনাজপুর থেকে বাসটি ছাড়ার পর থেকে এসিতে সমস্যা দেখা দেয়। এরপরও বাসের স্টাফরা এসি চালিয়ে ঢাকার দিকে রওনা দেন। তারা দ্রুত বাস থেকে নামতে সক্ষম হওয়ায় আল্লাহর রহমতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনোয়ার ইসলাম জানান, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী