‘প্রধানমন্ত্রী যা বলেন তা করে দেখান, পদ্মা সেতু বড় প্রমাণ’

জয়পুরহাট প্রতিনিধি
২২ জুন ২০২২, ২৩:০৮আপডেট : ২২ জুন ২০২২, ২৩:০৮

স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক। এই সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি। এই নিয়ে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতায় পদ্মা সেতু নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী যা বলেন তা করে দেখান- পদ্মা সেতু তার বড় প্রমাণ।’ 

বুধবার (২২ জুন) বিকাল সাড়ে ৪টায় জয়পুরহাট সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত সন্ত্রাস, জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে দুপুরে জয়পুরহাট আসেন মন্ত্রী। দুপুর ২টায় শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুলের নামকরণ উদ্বোধন করেন। এরপর পুলিশ লাইন্সে নবনির্মিত গৌরবময় স্বাধীনতা মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন।

সমাবেশে জয়পুরহাটে কিডনি চক্রের মূলোৎপাটনের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছি। যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, তাদের স্বাগত জানাচ্ছি। জয়পুরহাটে কিডনি চক্র রয়েছে। তারা মানুষকে কিডনি বিক্রি করতে প্রলুব্ধ করছে। নিকটাত্মীয় কিডনি দিতে পারে। কিন্তু কিডনি কেনাবেচা হচ্ছে। কেউ যাতে কিডনি বিক্রি করতে না পারে সেই জন্য পুলিশের কড়া নজরদারি থাকবে।’

সমাবেশে  মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১০ ও কিডনি চক্রের প্রতারণার শিকার পাঁচ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। স্বারাষ্ট্রমন্ত্রী তাদের হাতে নগদ টাকার খাম তুলে দেন। এই ১৫ জনকে কত টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তা জানানো হয়নি। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আরও ৯০ ও কিডনি চক্রের মাধ্যমে প্রতারণার শিকার ১০ জনকে আর্থিক সহায়তা দিয়ে পুনর্বাসনের কথা জানিয়েছে জেলা পুলিশ।

সমাবেশে রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি গোলাম হাক্কানি, নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম