‘দেশে ৬ লাখের বেশি ফ্রিল্যান্সার, ৩০ শতাংশ নারী’

নাটোর প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৭:৩৯আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৭:৫৫

প্রযুক্তিকে কাজে লাগিয়ে নারীদের উন্নয়নের কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, প্রযুক্তি হলো এগিয়ে যাওয়ার হাতিয়ার। আর বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ। ইন্টারনেট সংযোগের মাধ্যমে ল্যাপটপ ব্যবহার করে এখন এগিয়ে যাচ্ছেন নারীরা। তারা এখন শুধুমাত্র ঘরের কাজের মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং ঘরের কাজ সামলে আসছেন বাইরে। নিজের জীবন আর সংসারকে সুখি করতে তারা এখন ল্যাপটপ -কম্পিউটার আর ইন্টারনেট সুবিধা ব্যবহার করে এগিয়ে যাচ্ছেন। এ ধারাবাহিকতায় দেশের ৬ লাখেরও বেশি ফ্রিল্যান্সারের মধ্যে এখন নারী ৩০ ভাগ।

সোমবার (৪ জলাই) দুপুরে সিংড়া উপজেলা যুব মহিলা লীগের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে ও প্রযুক্তি ব্যবহার করে মেয়েরা অনেকেই এখন স্বাবলম্বী দাবি করে তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী। আর এই নারীদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়, বিষয়টি অনুধাবন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তাই তার নির্দেশে দেশের প্রায় ১৭ হাজার ইউনিয়ন পরিষদে পুরুষের পাশাপাশি একজন করে নারীকে উদ্যোক্তা করা হয়েছে। এতে  সাড়ে ৮ হাজার নারী ডিজিটাল সেন্টার পরিচালনা করে স্বাবলম্বী হয়েছেন।  

সিংড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মানসী ভট্টাচার্যের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক খোদেজা, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোহেলি কুদ্দুস মুক্তি, জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি শিল্পী, সাধারণ সম্পাদক মেরিনা জামান মিমসহ উপজেলা ও জেলা কমিটির সদস্যরা।

যুব মহিলা লীগের পদ প্রত্যাশীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, পদ কখনও কাউকে নেতা হতে সহায়তা করে না। বরং সততা, শ্রম, মেধা আর কর্মীর প্রতি ভালোবাসাই একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নেতা করে তোলে। 

চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিতে নেতাকর্মীদের এখন থেকেই মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

 

/টিটি/ 
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম