পিকআপের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত 

পাবনা প্রতিনিধি 
১৬ জুলাই ২০২২, ০৩:৪১আপডেট : ১৬ জুলাই ২০২২, ০৩:৪১

পাবনার সাঁথিয়ায় পিকআপের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী প্রাণ হারিয়েছেন। নিহতেরা একই পরিবারের সদস্য। শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় সাঁথিয়ার ছোট পাথাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার জালালপুর নতুনপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল হোসেন (৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) এবং তাদের চাচা জুরান মোল্লার ছেলে আব্দুল মতিন (৬০)। নিহতরা চাচা-ভাতিজা। এ ঘটনায় পুলিশ পিকআপটি জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরার দিকে যাচ্ছিলেন তিন আরোহী। তাদের মোটরসাইকেলটি ছোট পাথাইলহাট এলাকা অতিক্রমকালে একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ চাপা দিলে আব্দুল মতিন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত সুরুজ্জামান ও জুয়েলকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে  অপরজন দুই জন মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপটি জব্দ করা গেলেও চালক পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। তাকে আটক করতে অভিযান চলছে। 

/এএম/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক