এক ছবি এডিট করেই ৭ বছরের কারাদণ্ড, জরিমানা ৫ লাখ

রাজশাহী প্রতিনিধি
২১ জুলাই ২০২২, ১৮:৫৭আপডেট : ২১ জুলাই ২০২২, ২২:০৯

নাটোরে এক নারীর ছবি এডিট করে ব্ল্যাকমেলে সহযোগিতা করার অপরাধে শ্যাম দাস (৩৮) নামের এক ব্যক্তিকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল। এ ছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শ্যাম দাসের বাড়ি নাটোর সদরের লালবাজারে। এ মামলায় একই এলাকার বাবলু চন্দ্র (৪৫) নামের এক আসামি ছিলেন। তিনি মারা গেছেন।

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এই তথ্য নিশ্চিত করে জানান, প্রতিবেশী এক নারীকে কুপ্রস্তাব দিতেন বাবলু চন্দ্র। এতে সাড়া না দেওয়ায় তিনি শ্যাম দাসের মাধ্যমে ওই নারীর ছবি এডিট করে অশ্লীল ছবিতে রূপান্তর করেন। এই ছবি দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেলের চেষ্টা করেন। এতেও লাভ না হওয়ায় তিনি ওই নারীর বাবাকে ছবিটি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ছবিটি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে তিনি কয়েকজনকে সেই ছবি দেখান।

আইনজীবী জানান, এ নিয়ে দুজনের বিরুদ্ধে ২০১৪ সালের ২৪ মে থানায় তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলাটি বিচারের জন্য রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আসার পর সাত জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরই মধ্যে প্রধান আসামি বাবলু মৃত্যুবরণ করেন। পরে শ্যাম দাসের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতে এই রায় ঘোষণা করলেন।

ইসমত আরা আরও জানান, ক্ষতিগ্রস্ত হিসেবে জরিমানার পাঁচ লাখ টাকা ভুক্তভোগী পাবেন। রায় ঘোষণার সময় আসামি শ্যাম দাস আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম