৮টার পর খোলা রাখায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন

বগুড়া প্রতিনিধি
২১ জুলাই ২০২২, ২২:৩৫আপডেট : ২১ জুলাই ২০২২, ২২:৩৮

বগুড়ায় সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ জুলাই) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ মামলায় জরিমানা ও নেসকো-১-এর সহযোগিতায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার ও জান্নাতুল নাইম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত ৯টি মামলায় এক হাজার ৮০০ টাকা জরিমানা করেন। এ ছাড়া শহরের সাতমাথায় লোটো, আরএফএলের দুটি শোরুম, দুটি ফার্নিচার ও একটি টাইলসের দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো-০১) লোকজন আদালতের আদেশ বাস্তবায়ন করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মোতাবেক এ আদালত পরিচালনা করা হয়। সরকারি আদেশ বাস্তবায়নে রাত ৮টার পর নির্ধারিত শপিংমল, বিপণিকেন্দ্র ও অত্যাবশ্যকীয় নয় এমন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এক হাজার ৮০০ টাকা জরিমানা ও ছয়টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম