৫৬ দিন পর কবর থেকে তোলা হলো শিক্ষার্থীর লাশ 

নওগাঁ প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ২১:২৯আপডেট : ২৭ জুলাই ২০২২, ২১:২৯

আত্মহত্যার ৫৬ দিন পর নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বুধবার (২৭ জুলাই) দুপুরে পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে প্রশাসন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত সিফাত উপজেলার কীর্তিপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

উল্লেখ্য, গত ৩১ মে নওগাঁর সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্র সিফাত ও ওই স্কুলের শিক্ষক সাজেদুর রহমান সাজু’র ছেলে নবম শ্রেণির ছাত্র স্মরন শাহরিয়ারের মধ্যে ঝগড়া হয়। ওই দিন সিফাত ও তার বন্ধুরা প্রধান শিক্ষকের কাছে নালিশ করে। অভিযোগ উঠেছে বিচার না পেয়ে রাতে সিফাত আত্মহত্যা করে।

এ ঘটনায় সিফাতের বাবা মিজানুর রহমান আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তের জন্য সিফাতের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন নওগাঁ সদর থানার সাব-ইন্সপেক্টর অপারেশন মো. গফুর এবং সিফাতের পরিবারের লোকজন। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের