ধর্ষণ মামলার পর উপজেলা ছাত্রলীগের সা. সম্পাদককে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ২০:৫৯আপডেট : ১০ আগস্ট ২০২২, ২০:৫৯

বগুড়ার সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চন্দ্র ঘোষের (২৮) বিরুদ্ধে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভিকটিম নিজে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে সোনাতলা থানায় এ মামলা করেন। এ ঘটনায় ছাত্রলীগ থেকে সুজনকে বহিষ্কার ও মেয়াদোত্তীর্ণ সোনাতলা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে আসামিকে গ্রেফতারের দাবিতে বুধবার (১০ আগস্ট) বিকালে মানববন্ধন করেছেন স্থানীয়রা। 

এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার সদর ইউনিয়নের নামাজখালী গ্রামের সুভাষ চন্দ্র ঘোষের ছেলে সুজন চন্দ্র ঘোষ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সে এলাকার এক গৃহবধূকে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। ঘটনা স্বামীকে জানাতে চাইলে সুজন ওই নারী ও শিশু সন্তানকে হত্যার হুমকি দেয়। এরপর প্রায়ই সুজন তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতো। সর্বশেষ গত ২৫ জুলাই রাতেও ধর্ষণের শিকার হন ওই নারী। 

ভিকটিম আরও অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা সুজন ক্ষমতার দাপটে তার মতো অনেক নারীকে ধর্ষণ করেছে। 

এদিকে ঘটনার পর থেকে সুজন ও তার স্বজনরা বাড়ি থেকে সটকে পড়েছেন। অন্যদিকে বুধবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

সোনাতলা থানার ওসি জালাল উদ্দিন বলেন, একমাত্র আসামি সুজনকে গ্রেফতারে অভিযান চলছে। অন্যদিকে দলীয় শৃংখলা পরিপন্থী কাজের জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বুধবার এক বিজ্ঞপ্তিতে সুজনকে সংগঠন থেকে বহিষ্কার করেন। এছাড়া মেয়াদোত্তীর্ণ সোনাতলা উপজেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করেন। 

এছাড়া সুজনের বিচার দাবিতে বিকালে স্থানীয় সোনালী ব্যাংক মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম