জনগণ বিএনপির প্রতীক ভুলে গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, ২১:২৭আপডেট : ১৩ আগস্ট ২০২২, ২১:২৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘জাতির পিতাসহ তার পুরো পরিবারকে যারা হত্যা করেছে, তারা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে। এ পর্যন্ত ২২ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এতেও কোনও লাভ হয়নি। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। আজ তাদের অবস্থা প্রায় দেউলিয়া। এখন তাদের সঙ্গে আর কোনও ভালো মানুষ নেই। জিয়া খাল খনন করে পানির পরিবর্তে কিছু মানুষরূপী সাপ এনেছেন। তারা (বিএনপি) নির্বাচনে না আসায় তাদের প্রতীক জনগণ ভুলে গেছে। তাই আগামী নির্বাচনে বিএনপির প্রতীক হবে গমের শীষ অথবা হারিকেন।’

শনিবার (১৩ আগস্ট) দুপুরে বাঘা উপজেলার ঝিনা (জার্মানি) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বড় লজ্জা হয়, প্রতি বছর ১৫ আগস্ট এলেই বিএনপি দলীয় প্রধানের তিনবার করে জন্মদিন পালন করে। আল্লাহপাক বলেছেন, যে কাজটি করলে মানুষ কষ্ট পায়, এমন কাজ করতে নেই। অথচ তারা আগস্ট মাসে জন্মদিন পালন করে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় বিএনপি। অথচ তাদের সময় সারের জন্য কৃষকরা আন্দোলন করতে গেলে দিনাজপুরে ২১ কৃষককে হত্যা করা হয়। হত্যা করা হয়, চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের জন্য আন্দোলনকারী প্রায় অর্ধশত মানুষকে।’

আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, সদস্য রুকসানা আক্তার চপলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মতি, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামরুল হোসেন, সাবেক সভাপতি শফিকুল ইসলাম নান্টু, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি আদরি বেগম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে দুর্নীতির মামলা
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে আগুন, বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে উচ্ছ্বাস
বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সেই মাকে ঘর উপহার দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান