স্বামীর ওপর ‘অভিমান করে’ প্রাণ দিলেন স্ত্রী

নওগাঁ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১৫:৪১আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৫:৪১

নওগাঁর বদলগাছীতে স্বামীর ওপর অভিমান করে সাবিনা খাতুন (২৫) নাম এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই গৃহবধূ উপজেলার চকগপিনাথ গ্রামের সুবহান আলীর স্ত্রী।

বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান আলম বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে থামায় হাতুড়ি দিয়ে আঘাত করে সোবাহান। এরপর গ্যাস ট্যাবলেট খান সাবিনা। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে সকালেই তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী