মাদ্রাসায় জামায়াতের বৈঠকের অভিযোগে সুপারসহ বরখাস্ত ৩

বগুড়া প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ২৩:০৩আপডেট : ৩১ আগস্ট ২০২২, ২৩:০৩

বগুড়ার শিবগঞ্জের মোকামতলার বাঘমারায় মাদ্রাসার কক্ষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে। বৈঠকের সুযোগ দেওয়ায় মাদ্রাসার সুপারসহ তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) মাদ্রাসার ম্যানেজিং কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্তকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোকামতলায় বাঘমারা দাখিল মাদ্রাসার সুপার হায়দার আলী, সহ-সুপার মিজানুর রহমান ও নৈশপ্রহরী রোমান মিয়া।

অভিযোগে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বাঘমারা দাখিল মাদ্রাসার সহ-সুপার মিজানুর রহমান ও নৈশপ্রহরী রোমান মিয়ার সহযোগিতায় একটি কক্ষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করেন। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী নির্ধারণ ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ঘটনাটি ফাঁস হলে ম্যানেজিং কমিটির সদস্যরা বিব্রত হন। তারা বুধবার জরুরি সভা ডাকেন।

সভায় বলা হয়, ওই দিন বিকালে একটি উগ্রপন্থি রাজনৈতিক সংগঠনের শতাধিক সদস্য মাদ্রাসার কক্ষ ব্যবহার করে সেখানে গোপন বৈঠক করেন। সেখানে রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত, নাশকতার পরিকল্পনাসহ অনেক বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের এমন গোপন বৈঠক রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাই ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিতে সুপারসহ তিন জনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া কেন তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী সাত দিনের মধ্যে সভাপতিকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাঘমারা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আতিকুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা উত্তোলন করেন। সাময়িক বরখাস্ত তিন জনের প্রত্যক্ষ মদতে মাদ্রাসার কক্ষ ব্যবহার করে গোপন বৈঠক করা হয়। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে মাদ্রাসার সহ-সুপার মিজানুর রহমান দাবি করেন, সেখানে জামায়াত বৈঠক করেনি। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভা করেছেন।

শিবগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস জানান, তাদের জানামতে ওই মাদ্রাসার কক্ষে জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বৈঠক হয়। সেখানে নাশকতা বা রাষ্ট্রবিরোধী কোনও বৈঠক হয়েছে কি-না তা জানা নেই। কেউ অভিযোগ বা মামলা দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম