ক্রিকেট নিয়ে অনলাইনে জুয়া খেলায় ৩ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৫১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৫১

আইপিএল, বিপিএলসহ বিভিন্ন ক্রিকেট খেলা নিয়ে অনলাইনে জুয়া খেলার অপরাধে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিনমাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত আসামির নাম শফিকুল ইসলাম (২৫)। সে নাটোর সদর উপজেলার হযরতপুর ফয়েজ মোড়ের বাসিন্দা। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, শফিকুল ইসলাম ইন্টারনেটের মাধ্যমে আইপিএল, বিপিএলসহ অন্যান্য ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়া খেলতেন এবং অন্যদেরও সহায়তা করতেন। এ অভিযোগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর নাটোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শফিকুল ইসলামের সামি স্পোর্টস নামের দোকানে অভিযান চালায়। এ সময় ক্রিকেটে জুয়া খেলার নানা আলামতসহ তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। পরবর্তীতে পুলিশ শফিকুলকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দিলে আদালতে বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় দেন।

আইনজীবী ইসমত আরা আরও জানান, রায় ঘোষণার সময় আসামি শফিকুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।  

/টিটি/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম