রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, বিএমডিএ’র ২ কর্মী বরখাস্ত 

রাজশাহী প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০২

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টায় সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  বিএমডিএ সচিব শরিফ আহমেদ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন-বিএমডিএ প্রধান কার্যালয়ের ভান্ডাররক্ষক মো. জীবন ও চালক আব্দুস সবুর। 

হামলার ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী অন্য কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আহত সাংবাদিকদের চিকিৎসা ব্যয় বিএমডিএ খরচ বহন করবে।’

এদিকে, দাবি অনুযায়ী দুই জনকে বহিষ্কার করায় চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন সাংবাদিকরা।সকাল বেলা ১০টা থেকে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিকাল ৩টার মধ্যে বিএমডিএ থেকে বহিষ্কার না করা পর্যন্ত কার্যালয় থেকে কাউকে বের হতে দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছিল।’

আরও পড়ুন: সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

উল্লেখ্য, রাজশাহীতে সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টায় অফিস শুরু হওয়ার কথা থাকলেও বেশকিছু দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসছেন না—এ বিষয়ে সোমবার সকালে তথ্য সংগ্রহ করতে গেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলাম ওপর হামলা চালায় বিএমডিএ’র কর্মচারীরা। বিএমডিএ’র নির্বাহী পরিচালকের নির্দেশে সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

আহত দুই সাংবাদিককে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যামেরাম্যান রুবেল ইসলামের কানের পর্দা ফেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে তিনি হাসপাতালের ৩৩ নম্বর ওয়া‌র্ডের ৩০৮ নম্বর কক্ষে ভ‌র্তি আ‌ছেন।

/এসএইচ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম