হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন 

নাটোর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৮

নাটোর সদর উপজেলার চৌরী এলাকায় এক রডমিস্ত্রিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার দায়ে জসিম উদ্দীন (২৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নাটোর দায়রা জজ শরীফ উদ্দীন ওই আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত জসিমের বাড়ি সদর উপজেলার চৌরী এতিমের মোড় এলাকায়। তার বাবার নাম বকুল। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাকুঁড়ি এলাকায়।

মামলায় বাদী অভিযোগ করেন, তার ছোট ছেলে সোহাগ (২০) ঢাকায় রড বাইন্ডিংয়ের কাজ করতো। ২০১৮ সালের ঈদ উল আজহার ২-৩ দিন আগে সে বাড়ি আসে। ৩১ আগস্ট বিকালে তাকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিকাল ৬টার দিকে তারা জানতে পারেন সোহাগের রক্তাক্ত দেহ লক্ষ্মীপুর পশ্চিমপাড়া পুকুরপাড়ের আম গাছের নিচে পড়ে আছে। 

এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা আকরামুল ইসলাম আসামি জসিম উদ্দীনকে ৩ সেপ্টেম্বর গ্রেফতার করে আদালতে পাঠান। তদন্ত শেষে ওই আসামির বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর অভিযোগপত্র আদালতে জমা দেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার মামলার রায় দেন আদালত।

/টিটি/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম