মঞ্চে সাবেক এমপির হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিলেন বর্তমান এমপি

নওগাঁ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৫

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আকরাম হোসেন চৌধুরীর হাত থেকে সভা চলাকালীন মাইক্রোফোন কেড়ে নিয়েছেন বর্তমান এমপি ছলিম উদ্দিন তরফদার। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে বক্তব্য দিচ্ছেন নওগাঁ-৩ আসনে এমপি ছলিম উদ্দিন তরফদার। এক পর্যায়ে তিনি মঞ্চে বসে থাকা সাবেক এমপি আকরাম চৌধুরীর দিকে মাইক্রোফোন ছুড়ে দিয়ে বলেন, ‘নৌকার জন্য যখন আপনার এত ভালবাসা তাহলে মাইক্রোফোন নিয়ে একটু বলেন, ২০১৮ সালে নির্বাচনের সময় কোথাও কারো জন্য ভোট চেয়েছেন কি-না, বা তার কোনও প্রমাণ কি দেখাতে পারবেন?’

তখন আকরাম হোসেন চৌধুরী মাইক্রোফোন নিয়ে বলেন, ‘২০১৮ সালে আমি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকায় অবস্থায় আইনগত জটিলতায় ভোট চাইতে পারিনি’। এ সময় এমপি ছলিম তরফদার তার হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন।

হাজারো মানুষের সামনে লাঞ্ছিত করা হয়েছে অভিযোগ করে আকরাম হোসেন চৌধুরী বলেন, ‘আমাকে অনেক গালাগালিও করা হয়েছে।’

এ বিষয়ে এমপি ছলিম উদ্দিন তরফদার বলেন, ‘সেদিনের ঘটনা বড় কিছু নিয়ে নয়। অতীতের জমে থাকা ক্ষোভ থেকেই এমনটা হয়েছে। আমরা দুই জন আবারও একই মঞ্চে সভা করছি।’

প্রসঙ্গত, আকরাম হোসেন চৌধুরী ২০০৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হন বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। সেই সময় তিনি নির্বাচিতও হয়েছিলেন। প্রায় তিন বছর বহিষ্কার থাকার পর ২০১৬ সালের দিকে আবারও দলে অন্তর্ভুক্ত করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি