বৃষ্টির পানি নামা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নাটোর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫১

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা এলাকায় বৃষ্টির পানি নামা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ মোট পাঁচ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌঁনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম রজব আলী (৪০)। তিনি ওই গ্রামের ফজর সরদারের ছেলে। অন্য আহতরা হলেন রজবের ভাই আজমত (৪২), তাজু, জানারুল ও তাজুর স্ত্রী রেখা।

রজবের ভাই আনোয়ারুল বলেন, বৃষ্টির পানি নামা নিয়ে প্রতিবেশী জমিরের পরিবার ও তার চাচাত ভাই নবীর পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের হস্তক্ষেপে সংঘর্ষ থামে। পরে হঠাৎ পাশের চর এলাকা থেকে জমিরের ছেলে সুমন ও নবীর ছেলে সবার আলী ঘটনাস্থলে এসে রজবদের লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি করে। এ সময় একটি গুলি রজবের পেটে লাগে। স্থানীয় ও পরিবারের সদস্যরা রজব ও আজমতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রজবকে রাজশাহী মেডিক্যালে পাঠায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, ঘটনাস্থলে গুলিবর্ষণে একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

 

/টিটি/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি