সাক্ষ্য দিতে না আসায় এসআইকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৬

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় সাক্ষী দিতে না আসায় এনামুল হক নামের এক  এসআইকে ১০০ টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই আদেশ দেন।

জানা গেছে, এসআই এনামুল হক বর্তমানে দিনাজপুরে কর্মরত রয়েছেন। তিনি র‌্যাব-৫–এর অধীনে নাটোর ক্যাম্পে কর্মরত অবস্থায় ২০১৯ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ ও ফাঁসের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার বাদী হয়েছিলেন। র‌্যাব-৫ থেকে এই সাক্ষীকে হাজির হওয়ার জন্য দিনাজপুরের পুলিশ সুপার বরাবর চিঠিও দেওয়া হয়েছে।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি ইসমত আরা এই তথ্য নিশ্চিত করে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে আদালতে সাক্ষ্য দেওয়া সাক্ষীর আইনি দায়িত্ব। সাক্ষ্য দিতে আদালতের সমন বা প্রসেসকে ইচ্ছাপূর্বক অবহেলা বা প্রত্যাখ্যান ফৌজদারি কার্যবিধির ৪৮৫ (এ) ধারামতে শাস্তিযোগ্য অপরাধ। কেননা সাক্ষী না এলে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয়, বিচারপ্রার্থীদের হয়রানি বাড়ে। এ জন্য এনামুল হককে দোষী সাব্যস্ত করে ১০০ টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনাল।

আদালত সূত্র জানায়, নওগাঁয় ২০১৯ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের একটি মামলায় সাক্ষ্য দেওয়ার দিন ছিল বৃহস্পতিবার। রাষ্ট্রপক্ষ মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলামের হাজিরা দাখিল করেন। তবে মামলার ইনফরমেন্ট (প্রথম অভিযোগপত্র প্রস্তুতকারী) এসআই এনামুল হক আদালতে সাক্ষ্য দিতে আসেননি। এর আগেও তিনি সাক্ষ্য দেওয়ার দিন অনুপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম