তিন মাস ধরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৭

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে ভুক্তভোগীর মা দুপচাঁচিয়া থানায় তিন জনের নাম উল্লেখসহ মোট ছয় জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার সরঞ্জাবাড়ি গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. পান্না (৩৫), একই গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে ফেরদৌস (৫০) ও মৃত সিরাজ মন্ডলের ছেলে দুদু মন্ডল (৪০)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ে ভুক্তভোগী। তার বাবা প্রায় ১০ বছর আগে মারা গেছেন। মা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। গভীর রাতে বাড়ি ফিরলে জানতে পারেন, সরঞ্জাবাড়ি তিন মাথা মোড়ের পশ্চিমে চাতালের ঘরে পান্না ও ফেরদৌস তাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, গত তিন মাস ধরে বিভিন্ন সময় পান্না, ফেরদৌস ও দুদু ছাড়াও আরও ৩-৪ জন তাকে ধর্ষণ করে আসছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার তিন আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরে শুনানি হবে। আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে ভুক্তভোগী। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম