শিশুকে ধর্ষণের দায়ে দুই যুবকের ১০ বছর করে কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৯

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে প্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণের মামলায় দুই যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো—সিংড়ার বড় আদমপুর গ্রামের বেল্লালের ছেলে রাসেল (২৪) এবং একই গ্রামের এজাহার প্রামাণিকের ছেলে জুন রমিজুল (২৩)। রায়ের সময় আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

আদালতের পরিদর্শক নজমুল হক বলেন, ‘২০১৭ সালের ৩১ মার্চ সিংড়া থানায় ধর্ষণ মামলার আবেদন করেন ভুক্তভোগীর মামা। মামলাটি ১ এপ্রিল নথিভুক্ত হলে পুলিশ কর্মকর্তা দেবব্রত দাস তদন্ত শুরু করেন এবং ওই দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠান। একই বছরের ২৭ মে আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণা করেন।’
  
/টিটি/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি