স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ১৯:৪৭আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৯:৪৭

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক মশিউর রহমান মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, আলী হাসান শুভ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত জানান, বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ডা. মকবুল হোসেনকে মনোনয়ন দিয়েছে। তার বিপরীতে বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ ও আলী হাসান শুভ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ দলীয় নির্দেশ অমান্য করে আবদুল মান্নান আকন্দের পক্ষে কাজ করছেন।

তারা আরও জানান, বিষয়টি জানাজানি হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তাই সংগঠন বিরোধী কাজে জড়িত থাকায় ওই তিন জনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলতে রাজি না হওয়ায় অব্যাহতি পাওয়া তিন নেতার বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের