পিকআপ খাদে পড়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

বগুড়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১৮:৩০আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৮:৩৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পিকআপ ভ্যান খাদে পড়ে আবদুল বাছেদ (৬০) নামে এক তুলা ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডের পাশে সিংজানি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আবদুল বাছেদ বগুড়ার গাবতলী উপজেলার কৈঢোপ গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বগুড়ার শিবগঞ্জের মোকামাতলা বাজার থেকে একটি পিকআপে তুলা নিয়ে নন্দীগ্রামের দিকে রওনা হন বাছেদসহ ছয় তুলা ব্যবসায়ী। দ্রুতগতিতে আসা পিকআপ নন্দীগ্রামের সিংজানি মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই আবদুল বাছেদ মারা যান।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম