অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়া প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২২, ১৪:৪৫আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৪:৪৫

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকালে উপজেলার ওমরপুর বাজার এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আবু বক্কর সিদ্দিক নন্দীগ্রাম উপজেলার ডেরাহার গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভ্যান নিয়ে ওমরপুর বাজারে আসেন আবু বক্কর। যাত্রী তোলার জন্য তিনি মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী রোগীবিহীন অ্যাম্বুলেন্সের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা অ্যাম্বুলেন্স থামালেও চালক কৌশলে পালিয়ে যান।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইন প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম