পিস্তল-গুলি রাখায় যুবকের ১০ বছর কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৭:৩৪আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৭:৩৪

অবৈধ পিস্তল ও গুলি রাখার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেজাউল করিম (৩২) নামে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনালের-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এই রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে উল্লাপাড়া ও সলঙ্গায় অভিযান চালায় র‍্যাব-১২। উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি একতা ক্লাব এলাকায় অভিযান চলাকালে রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। পরে এ ঘটনায় উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়। 

মামলা চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ হওয়ায় রেজাউল করিমকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম