ভালো কাজে পুলিশ ও জনতার সম্পৃক্ততা বেড়েছে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৪:৫০আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৪:৫২

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘ভালো কাজে পুলিশ ও জনতার সম্পৃক্ততা বেড়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনতা একসঙ্গে ভালো কাজে সহযোগিতা করছে এবং মন্দ কাজের কারণ খুঁজে বের করে ব্যবস্থা নিচ্ছে।’

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় চত্বরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যরাই প্রথম সম্মুখযুদ্ধে প্রতিরোধ গড়ে বুকের তাঁজা রক্ত ঢেলে দিয়েছিল। দেশের প্রয়োজনে তারা আবারও এগিয়ে আসবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের কাজে সহযোগিতা, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ-সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী-শিশু নির্যাতন, যৌতুকনিরোধসহ বিভিন্ন কাজে কমিউনিটি পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন, যা সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

এ সময় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার এমপি, সলিম উদ্দিন তরফদার এমপি, জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মো. রাশিদুল হক উপস্থিত ছিলেন।

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যে সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে  উদযাপন করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের