নভেম্বরেই রাজশাহী থেকে বিমানে যাওয়া যাবে কক্সবাজার

রাজশাহী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২২, ১৯:১২আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৯:১২

রাজশাহী-কক্সবাজারের মধ্যে আকাশপথে শুরু হচ্ছে বিমান চলাচল। ১৭ নভেম্বর নভোএয়ারের প্রথম ফ্লাইট রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সকাল ১০টা ৩০ মিনিটের ফ্লাইটটি দুুপুর ১২টায় কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। এরইমধ্যে রবিবার (৩০ অক্টোবর) থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু করেছে নভোএয়ার।

নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী বলেন, রবিবার থেকে রাজশাহী-কক্সবাজার রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেটের সর্বনিম্ন মূল্য পাঁচ হাজার ৯০০ টাকা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। প্রতি সপ্তাহে রবিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চালু রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আমি নভোএয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম। তারা আমার অনুরোধে প্রতি সপ্তাহে একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেস-বাহ-উল ইসলাম বলেন, প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচল করবে।ৎ

উল্লেখ্য, ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক সভায় রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।



/টিটি/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম