প্রশ্নপত্র ফাঁস মামলায় ৯ জনের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ১৮:৪৪আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২০:৫২

রাজশাহীতে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে করা পৃথক ১০টি মামলায় বিভিন্ন মেয়াদে ৯ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। আসামিদের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে এই সাজা দিয়েছেন রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ থেকে ২০২১ সালে  শিক্ষক নিয়োগ ও এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজশাহী বিভাগের বিভিন্ন থানায় মামলা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে এসব মামলার মধ্য থেকে ৯টি মামলার রায় দেন আদালত। রায়ে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে চারঘাটের রনি ইসলাম ও বগুড়ার মাহবুব আলমকে সাত বছর, রোমান মিয়া ও রাজশাহী নগরীর নাবিল উৎসকে দুই বছর, নাটোরের রিপন আলী ও শিহাবকে এক বছর এবং শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে নওগাঁর তারজুলকে সাত বছর ও পাবনার রাকিবুল ইসলাম ও মেহেদী হাসানকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্তদের বিভিন্ন অঙ্কের জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেন আদালত। একটি মামলায় খালাস পেয়েছেন নওগাঁর আবু ফরহাদ। রায় ঘোষণাকালে আদালতে আট জন আসামি উপস্থিত ছিলেন। একজন পলাতক ছিলেন।

আদালত রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, সাজাপ্রাপ্ত আসামিদের সবাই শিক্ষিত তরুণ। তারা মেধাকে সুপথে ব্যবহার না করে প্রশ্নপত্র ফাঁসের মতো কাজে ব্যবহার করেছেন। এতে করে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করার দায়ে ভিন্ন ভিন্ন সময়ে পৃথক ১০টি মামলা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক এই রায় দেন। মামলার রায়গুলো উদাহারণ হিসেবে থাকলো। যারা এই চক্রের সঙ্গে জড়িত, তারা সাবধান হয়ে যাবে।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক