দায়িত্বে অবহেলায় নাচোল থানার এসআই ক্লোজড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৮

চাঁপাইনবাবগঞ্জ দায়িত্বে অবহেলার কারণে নাচোল থানার এসআই তৌফিক পারভেজকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। নাচোল থানার ওসি (তদন্ত) ফাছিরুদ্দিন জানান, বুধবার জেলা পুলিশ সুপারের নির্দেশে এসআই পারভেজকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ লাইনে আছেন।
জানা গেছে, শুক্রবার সকালে (৫ ফেব্রুয়ারি) নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলীশাহপুর গ্রামের মাদ্রাসা পড়ুয়া দুই শিশু শাহাদাৎ (১২) ও ওসমানকে (১৩) অপহরণের পর মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এর মধ্যে অপহরণকারীদের কাছ থেকে কৌশলে পালিয়ে বাড়ি ফেরে শাহাদাৎ। এ ঘটনায় অপহৃত ওসমানের বাবা নাচোল থানায় অপহরণ মামলা ও রাজশাহী র‌্যাব-৫ এ অভিযোগ দায়ের করেন।
র‌্যাব-৫ মোবাইল নম্বর ট্র্যাক করে পাবনার চাটমোহরে অপহরণকারীদের অবস্থান জানতে পারেন। পরে তারা পাবনা র‌্যাব-১২ কে শিশুটিকে উদ্ধারে অনুরোধ করেন।
এদিকে, অপহরণের ঘটনায় নাচোল থানার ওসি ফাছিরুদ্দিন এসআই পারভেজকে শিশুটিকে উদ্ধারের দায়িত্ব দেন। কিন্তু এসআই পারভেজ পাবনার চাটমোহরে গিয়ে উদ্ধার কাজে অংশ না নিয়ে প্রথমে তার নিজবাড়ি ঈশ্বরদী যান। পরে সেখান থেকে পাবনা গেলেও দায়িত্ব পালন না করে নাচোলে চলে আসেন তিনি। এ ঘটনায় র‌্যাব-১২ ও অপহৃত শিশুর পরিবার নাচোল থানার ওসিকে বিষয়টি অবহিত করলে তিনি এসআই পারভেজের পরিবর্তে এসআই গৌতম সরকারকে পাবনা পাঠান। পরে মঙ্গলবার পাবনার চাটমোহর রেলবাজার এলাকা থেকে পুলিশ ওসমানকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করে।

অপহরণের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এসআই পারভেজের দায়িত্বে অবহেলার বিষয়টি বিভাগীয় পুলিশ পর্যন্ত গড়ায় এবং জেলা পুলিশ সুপার তাকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেন।
এ বিষয়ে এসআই পারভেজের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম