দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ১১:১৮আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১১:২০

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

রবিউল শহরের ১৫ নম্বর ওয়ার্ডের গোদারপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে। সে শহরের কারবালা এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) নবম শ্রেণিতে পড়তো।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলো রবিউল। বাড়ির কাছে এলে তার পায়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। চিৎকারে প্রতিবেশীিরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিছুক্ষণ পর সে মারা যায়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে রবিউলের মৃত্যু হয়েছে।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া জানান, লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ সকাল পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম