৮২ বছর বয়সী বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২২, ০৮:৪৯আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৮:৪৯

নাটোরের নলডাঙ্গা উপজেলায় রাবেয়া বেগম (৮২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকোতিয়া গ্রামে নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

রাবেয়া বেগম ওই গ্রামের মৃত পলান সরদারের দ্বিতীয় স্ত্রী। স্বজনদের দাবি, তার পেটে আলসার হয়েছিল। যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

রাবেয়া বেগমের ছেলে উজ্জ্বল সরদার ও স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান জানান, ৪-৫ বছর ধরে পেটের আলসারে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খেলেও মাঝে মাঝে ব্যথায় অস্থির হয়ে পড়তেন। গত বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি রাজশাহীর বাঘা এলাকায় যান উজ্জ্বল। এরপর থেকে বাড়িতে একাই ছিলেন রাবেয়া বেগম। শনিবার দুপুরের দিকে স্থানীয়রা ঘরের বারান্দায় রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখেন।

তিনি আরও জানান, ওই বৃদ্ধা যেখানে ঝুলেছিলেন তার পাশেেই একটি প্লাস্টিকের চেয়ার পাওয়া গেছে। পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক