২৬ শিশুকে সাজা না দিয়ে ভালো কাজ করার রায়

রাজশাহী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ১৫:৫৬আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৫:৫৬

রাজশাহীতে বিভিন্ন অপরাধের ৩০ মামলায় ২৬ শিশু আসামিকে সাজা না দিয়ে ভালো কাজ করাসহ ১০ শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন শিশু আদালত-২। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর শিশু আদালত-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই আদেশ দেন। এর মধ্যে ২৫ জন ছেলে ও একজন মেয়ে শিশু রয়েছে।

শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা এসব তথ্য নিশ্চিত করে বলেন, মাদক পরিবহন, ধর্ষণচেষ্টা, যৌন নিপীড়ন, মারামারিসহ বিভিন্ন লঘুদণ্ডের মামলা ছিল ওই ২৬ শিশু কিশোর-কিশোরীর নামে। তাদের সবারই এটি প্রথম মামলা। তবে আর কোন দিন এ ধরনের অপরাধে জড়াবে না বলে শপথ পাঠ করেছে তারা। একইসঙ্গে তাদের ভালো কাজ করার নির্দেশে দিয়েছেন আদালত। রায় কার্যকরের বিষয়টি সমাজসেবা প্রবেশনারী কর্মকর্তাকে পর্যবেক্ষণ করতেও বলা হয়েছে।

তিনি আরও বলেন, বিকল্প পন্থায় তাদের সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। বাংলাদেশে প্রথম একসঙ্গে এত বেশি শিশুকে এই রকমের দণ্ড দেওয়া হলো। তাদের মেন্টাল চেঞ্জের কারণেই এমন রায় দিয়েছেন আদালত।

রাজশাহী সমাজসেবা প্রবেশনারী কর্মকর্তা মতিনুর রহমান বলেন, আদালত একটি ভালো আদেশ দিয়েছেন। আদালত ওই শিশুদের অপরাধের ধরন দেখে ভালো কাজ কী কী করবে সেটি ঠিক করতে বলেছেন। এ ছাড়াও তাদেরকে মাদকে না জড়ানো, বাল্যবিবাহ না করা, মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা, মারামারিতে না জড়াতে বলেছেন। এটি একটি বিরল রায়। এর আগে কখনও এমন হয়নি। রাজশাহীতে প্রথম এই ধরনের রায় দেওয়া হলো। এখন তাদের মনিটরিং করবো ও তাদের আরও ভালো কাজ করতে বলবো।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম