চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র ৫ শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১১

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র ৫ শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শুক্রবার সকালে শহীদ সাটু হলে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন। তাদের ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতারা।  
দলত্যাগী নেতাদের মধ্যে রয়েছেন পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও বর্তমান কাউন্সিলর সাইদুর রহমান, সংরক্ষিত (১,২ ও ৩ নং ওর্য়াড) নারী কাউন্সিলর মোসলেমা বেগম মুসি, বিএনপি নেতা শফিকুল ইসলাম ও যুবনেতা বিপুলসহ অনেকে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছেন। তাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
সভায় আরও বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সামিউল হক লিটন, ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান প্রমুখ।
/এআর/এসটি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম