রাজশাহীতে ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৫

গ্রেফতারের প্রতীকী ছবিরাজশাহীর চারঘাট উপজেলায় মোটরসাইকেল, মোবাইলফোন, চাইনিজ কুড়াল, কম্পিউটারসহ আন্তঃজেলা ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান চারঘাট থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার গুড়িপাড়া গ্রামের সোহাগ আলী (২০), একই থানা এলাকার কাঠালবাড়ীয়া গ্রামের কোরবান গোলাম রসুল (১৯), জেলার গোদাগাড়ী উপজেলা মিয়াপুকুর গ্রামের দেলোয়ার হোসেন (২১), চারঘাট উপজেলার পাটিয়াকান্দী গ্রামের দুই ভাই জীবন (২৫) ও বুলবুল আহম্মেদ (২১)।
ওসি নিবারন চন্দ্র বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চারঘাট, বাঘা, পুঠিয়াসহ আশের পাশের উপজেলা ও রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য ছিনতাই ও চুরি করে পাবনা, কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় গিয়ে বিক্রি করে। এ ব্যাপারে উপ-পরিদর্শক উৎপল কুমার বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করেছেন।
/এআর / এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম