চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৮:২২আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৮:২২

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিপুর থানার ধুমবালু কলোনীর রাম বিলাস চৌধুরী ও তার স্ত্রী কলাবতী চৌধুরী। 

মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম রবু জানান, ২০১৯ সালের ৬ নভেম্বর দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলিদলী ইউনিয়নের ময়ামারী গ্রামে অস্ত্র বেচা-কেনা করছিল একটি দল। এ সময় অভিযান চালিয়ে কলাবতীর হাতে থাকা শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তুল এবং রাম বিলাসের কোমরের লুঙ্গির কোচা থেকে ৬ রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করে র‌্যাব-৫ এর একটি দল।

এ ঘটনায় র‌্যাবের এসআই ইউসুফ আলী ভুইয়া বাদী হয়ে ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ভোলাহাট থানার এসআই শ্রী শ্যামল কুমার সর্দার ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।
 
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে কলাবতীকে ১০ বছর এবং রাম বিলাসকে সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

/এসএইচ/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের