চাঁপাইনবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৮

গ্রেফতারের প্রতীকী ছবি নাশকতা ও পুলিশের উপর হামলাসহ আটটি মামলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির আবু বক্করকে(৪২) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।  শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু বক্করের বাড়ি উপজেলার নয়ানশুকা এলাকায়।  
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান জানান, গোপন বৈঠকের সময় মহানন্দা নদীর তীরবর্তী সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় নাশকতা ও পুলিশের উপর হামলাসহ আটটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ওসি আরও জানান, উপজেলা জামায়াতের এই আমির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাজতে পাঠানো হবে।
/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম