বগুড়ার শাজাহানপুরের দুবলাগাড়ি এলাকা থেকে শনিবার বিকালে মামুনুর রশিদ মানিক (৩৫) নামে গ্রামীণফোনের একজন বিক্রয় প্রতিনিধি নিখোঁজ হয়েছেন। তার কাছে এক লাখ ৭০ হাজার টাকা ছিল। তার বাইকটি দুবলাগাড়ি বাজারের সামনে পাওয়া গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি শাজাহানপুর থানায় অবহিত করা হয়েছে।
বগুড়া শহরের মালতিনগর বকশিবাজারে গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর অফিসের হেড অব অ্যাকাউন্টস সঞ্জয় সাহা। তিনি জানান, বগুড়ার তালোড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মামুনুর রশিদ মানিক তাদের বিক্রিয় প্রতিনিধি। শনিবার সকালে তিনি অফিস থেকে বের হন। তার কাছে মালামালসহ এক লাখ ৭০ হাজার টাকা ছিল। বিকাল থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, বিক্রয় প্রতিনিধি মানিক বিকাল ৩টার দিকে দুবলাগাড়ি বাজারের সামনে তার ব্যবহৃত বাইক রেখে লাপাত্তা হন। তিনি টাকা নিয়ে পালিয়ে গেছেন, নাকি অপহরণ হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
/এমপি/








