আর্জেন্টিনা সমর্থককে পিটিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিল সমর্থকদের

নাটোর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২২, ২৩:৫০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ২৩:৫০

নাটোরের সিংড়া উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে দ্বন্দ্বে এক আর্জেন্টিনা সমর্থককে শাবল দিয়ে পিটিয়ে জখম করেছেন ব্রাজিলের  সমর্থকরা। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড় সাঁঐল বুদারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম মো. রিপন (২৮)। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শিকারপুর শাখার অফিস সহায়ক।

বিষয়টি নিশ্চিত করে হাতিয়ান্দহ ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাকুল রহমান বলেন, ‘রবিবার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে দ্বন্দ্বে রিপনকে শাবল দিয়ে পিটিয়ে জখম করেছেন ব্রাজিলের সমর্থকরা।’

রিপনের বাবা সাইফুল ইসলাম বলেন, ‘রিপন আর্জেন্টিনার সমর্থক। প্রতিবেশী গোলাম মোস্তফার ছেলে ইমরান ব্রাজিলের সমর্থক। রবিবার রাতে বাজারে খেলা দেখার সময় জয়-পরাজয় নিয়ে ইমরানের সঙ্গে রিপনের তর্কাতর্কি হয়। তখন একে-অপরকে কিলঘুষি মারে। সোমবার সকালে বিষয়টি জানার পর ইমরানের হাত ধরে অনুরোধ করে বলেছি, বিষয়টি নিয়ে যেন বাড়াবাড়ি না করে। মঙ্গলবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমস্যা সমাধান করে দেবো। তখন ইমরান গণ্ডগোল না করার আশ্বাস দিয়েছিল। এরই মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় ইসলামি জলসায় যাচ্ছিল রিপন। পথিমধ্যে বুদারবাজার এলাকায় ইমরান ও তার সহযোগীরা রিপনকে লোহার শাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছি আমরা। তার অবস্থা গুরুতর।’

/এএম/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী