পদ্মায় গোসলে নেমে নারীর মৃত্যু, স্বামী নিখোঁজ

রাজশাহী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ১৯:৫৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ২১:১৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে গোসলে নেমে মঞ্জুরী পারভীন (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। একই সময়ে নদীতে তলিয়ে যাওয়া তার স্বামী সালাউদ্দিন কাদেরকে (৩২) এখনও পাওয়া যায়নি।

সালাউদ্দিন কাদের গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর গ্রামের বাদরুদ্দীনের ছেলে। উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখার কর্মকর্তা তিনি। মঞ্জুরী গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুর গ্রামের মৃত মফিজ নায়েবের মেয়ে। মঞ্জুরী-সালাউদ্দিন দম্পতির সাত বছরের ছেলে ও দুই বছরের কন্যাসন্তান রয়েছে। 

জানা গেছে, সকালে স্ত্রী-সন্তান নিয়ে পদ্মা নদীর চরে (চাঁপাইনবাবগঞ্জ এলাকার বালিগ্রাম) পিকনিকে করতে যান সালাউদ্দিন। দুপুর সাড়ে ১২টার দিকে স্বামী-স্ত্রী নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যান। বিকাল ৩টার দিকে মঞ্জুরী পারভীনকে উদ্ধার করা হয়। তবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সন্ধ্যা পর্যন্ত সালাউদ্দিননকে খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী