বগুড়ায় নিখোঁজ গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধির বস্তাবন্দি লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০২

লাশ উদ্ধার বগুড়ায় নিখোঁজ গ্রামীণফোন ফাস্ট ডিস্ট্রিবিউশন অফিসের বিক্রয় প্রতিনিধি মামুনুর রশিদ মানিককে (৩০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রবিবার সকালে পুলিশ শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ির করতোয়া নদীর তীর থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। শনিবার বিকালে তিনি দুবলাগাড়ি বাজারের একটি দোকানের সামনে বাইক রেখে টাকা আদায় করতে যাওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে বগুড়া শহরের মালতিনগর বকশিবাজারে গ্রামীণফোন ফাস্ট ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক এসএম শাহনেওয়াজ রাহেল অভিযোগ করে বলেন, মানিক নিখোঁজ হাওয়ার পর শনিবার বিকালে শাজাহানপুর থানায় গেলে ওসি আলমগীর হোসেনসহ অন্যরা ২৪ ঘণ্টা পর জিডি করতে বলেন। পুলিশ গাফিলতি না করলে হয়তো মানিকের এ পরিণতি হতো না।

তবে ওসি আলমগীর হোসেন অভিযোগটি অস্বীকার করে বলেছেন,পূর্বশত্রুতা বা কোম্পানির অভ্যন্তরীণ কোনও কোন্দলের কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এসএম শাহনেওয়াজ রাহেল আরও জানান, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া গাড়িবেল ঘড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মুন্টুর ছেলে মামুনুর রশিদ মানিক প্রায় ১৩ বছর ধরে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করছেন। সপ্তাহে তিনদিন দুবলাগাড়ি বাজারে কালেকশনে যান। শনিবার বিকাল ৩টার দিকে তিনি শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি বাজারে একটি ফ্লাক্সিলোডের দোকানের সামনে তার বাইক রেখে টাকা তুলতে যান। এরপর থেকে মানিকের ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যার দিকে ফোন খোলা পাওয়া গেলেও কেউ ধরেনি। তার কাছে প্রায় এক লাখ ৪০ হাজার টাকা ছিল।

এদিকে রবিবার সকাল ৯টার দিকে দুবলাগাড়ি সেতুর উত্তরপাশে করতোয়া নদীর তীরে একটি বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে শাজাহানপুর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে নিশ্চিত হওয়া যায় এটি গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি মানিকের লাশ। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। থানায় অজ্ঞাত ঘাতকদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন তার বাবা।

/জেবি/ এএইচ/আপ-বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী