রাবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ

রাজশাহী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৪

রাবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ বিশ্ব ভালোবাসা দিবসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিতরা। রবিবার ‘প্রেম-বঞ্চিত সংঘের’ ব্যানারে শতাধিক তরুণ-তরুণী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় টুকিটাকি চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

মিছিলে সংগঠনের সদস্যরা  ‘কেউ পাবে-কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘দেহ নয় মন চাই, প্রেম করে বাঁচতে চাই’, ‘প্রেমের নামে প্রহসণ, বন্ধ কর, করতে হবে’- এমন সব শ্লোগানে গোটা ক্যাম্পাস মাতিয়ে তোলেন।

মিছিলটি সমাবেশে বক্তব্য দেন, প্রেম বঞ্চিত সংঘের সংগঠক হাবিব ইসলাম, মতিউর রহমান, জীসিয়া, মাজহারুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কিছু কিছু ছেলে-মেয়েরা একসঙ্গে তিন থেকে চারটি প্রেম করছে। এজন্য প্রেমের বাজারে প্রেমিক-প্রেমিকা সংকট দেখা দিয়েছে। আমরা প্রেম থেকে বঞ্চিত হচ্ছি। এছাড়া বক্তারা সংঘের পক্ষে টিএসসিসি ভবনে কক্ষ বরাদ্দ, প্রেমের নামে অশ্লীলতা বন্ধসহ ৬ দফা দাবি পেশ করেন।

/এআর/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম