বাংলাদেশের মেট্রোরেল দেখে পাকিস্তান আজ আফসোস করে: মেয়র লিটন

রাজশাহী প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৩, ০২:৪৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৩:৪২

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘ফেসবুক পোস্টে পাকিস্তানিরা আফসোস করে বলেছেন, বাংলাদেশে মেট্রোরেল চালু হয়েছে, এ ছাড়া পাকিস্তানের চেয়ে সব সূচকে বাংলাদেশ এগিয়ে আছে। তারা বিস্মিত হয়েছে, কীভাবে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়? কেনই বা পাকিস্তান বাংলাদেশের মতো হয় না!’

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমারপাড়ার দলীয় কার্যালয়ে রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।

রবিবার রাত ৯টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলের দল। তাই তৃণমূলের মানুষই এই জনসভার মূল চলনশক্তি। প্রধানমন্ত্রী ১৯ বার মৃত্যুর দুয়ার থেকে মহান সৃষ্টিকর্তার করুণায় ফিরে এসে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন, তা আমাদের কল্পনাতীত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘সেই উন্নয়নে জাদুকর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে জনসভা করার আশা ব্যক্ত করেছেন। রাজশাহীবাসীর সৌভাগ্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের মাঝে উপস্থিত হবেন। রাজশাহী মহানগরের সব স্তরের নেতাকর্মীদের এই জনসভা উপলক্ষে আজ থেকেই নিজ এলাকায় ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা গত ৩ ডিসেম্বর মাদ্রাসা ময়দানে যে জনসভা করতে চেয়েছিল, তা ব্যর্থ হয়েছে। তাদের ডাকে সাধারণ মানুষ সাড়া দেয়নি। তিন দিনব্যাপী রান্নাবান্না করে খেয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল তারা, কিন্তু জনগণ তাদের জ্বালাও-পোড়াও রাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বাংলার মাটিতে আর কোনও দিন এই অপশক্তিকে রাজনীতি করার সুযোগ দেবে না মানুষ।’

সভায় যেসব সিদ্ধান্ত হয়, রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে আগামী ৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

আগামী ১১ জানুয়ারি বুধবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সকাল ১০টায় কুমারপাড়ার দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

/এনএআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী