ইসিতেও খারিজ, হাইকোর্টে যাচ্ছেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ১১:১৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:২০

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই উপনির্বাচনে লড়তে এখানেই থেমে যাচ্ছেন না তিনি। প্রার্থিতা পেতে হাইকোর্টে আপিলের পদক্ষেপ গ্রহণ করছেন।

রবিবার (১৫৮ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। কমিশনে হাজির হয়ে শুনানিতে অংশ নেন তিনি। এ সময় প্রার্থিতা ফেরতের বিষয়ে তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রেজাউল হোসেন যুক্তি তুলে ধরেন।

হিরো আলম সাংবাদিকদের বলেন, আমার নির্বাচন করা নিয়ে অনেকের মাথাব্যথা শুরু হয়েছে। আমার জনপ্রিয়তায় অনেকেই ভীত-সন্ত্রস্ত। এ কারণে ষড়যন্ত্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। সেখানেও আবেদন খারিজ করে দিয়েছে। আমার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ অন্যায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

এ বিষয়ে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের দুটি আসনে প্রার্থিতা ফিরে পেতে করা আপিল আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন।

/এফআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম