গোপনে কনেকে দেখে গেছে বর পক্ষ। পছন্দও হয়েছে। তাতেই মহা খুশি কনের পরিবার। জামাই ভাল। দ্রুত বিয়ে দিতে হবে মেয়ের। আজ সোমবার দিনক্ষনও ঠিক উভয় পরিবারের সম্মতিতে। যথাসময়ে কনের বাড়িতে এসে হাজির বর। কিন্তু বিধি বাম। কনেকে কেউ রাজি করাতে পারলো না বিয়েতে। কৌশলে সে খবর পাঠালো শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানের কাছে।
নির্বাহী অফিসার তাৎক্ষনিক এ বিয়ে বন্ধের নির্দেশ দিলে ফিরে যায় বরপক্ষ। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামে।
স্থানীয় সূত্র জানান, ওই গ্রামের পারভিন সরণী স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মানসুরা খাতুনের (১২) বিয়ের দিন ছিল আজ সোমবার। বরপক্ষের ফিরে যাওয়ার পর সাংবাদিকদের সে জানায়, স্কুলে যেতে চাই, স্বামী বাড়ি না।
/এইচকে/








