কারাগারে মারা গেলেন ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি

বগুড়া প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ১৮:১০আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৮:১০

বগুড়া জেলা কারাগারে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত শাহ্ জামাল (৭০) নামে এক কয়েদির মারা গেছেন। অ্যাজমা ও যক্ষ্মায় আক্রান্ত ওই কয়েদি মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে অসুস্থ হয়ে পড়েন।

তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেল সুপার আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্ত শেষে বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, মৃত শাহ্ জামাল বগুড়ার শেরপুর উপজেলার আদম জামুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। একটি অস্ত্র মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম সাজা দেন। গত ২০২১ সালের ২১ আগস্ট তিনি বগুড়া কারাগারে আসেন। দীর্ঘদিন ধরে অ্যাজমা ও যক্ষ্মায় ভুগছিলেন। বেশ কয়েকবার তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম