সড়কে প্রাণ গেলো পুলিশের বিশেষ শাখার কর্মকর্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ১৬:১৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:১৫

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম নামে (৫২) এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালক জহুরুল ইসলাম (৬০)।

নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার অহনকলী গ্রামের বাসিন্দা।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইনচার্জ) আনোয়ার রফিক বলেন, দুপুর দেড়টার দিকে নুরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত জহুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের