গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

হিলি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৪

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গরুবোঝাই ভটভটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর থেকে ভটভটি চালক পলাতক রয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হিলি বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি নবাবগঞ্জ উপজেলার ধীরাজ ঘোষের ছেলে ধীমান ঘোষ (৩৮)। নবাবগঞ্জ হাসপাতালের পাশে তার বিকাশের দোকান রয়েছে। অপরজন তার বন্ধু। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। এদিকে খবর পেয়ে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার নামাজ পর বিরামপুর দিক থেকে গরুবোঝাই একটি ভটভটি হিলির দিকে যাচ্ছিল। অপরদিকে হিলি থেকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরামপুরের দিকে যাচ্ছিলেন। গাড়ি দুটি হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

হাকিমপুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, ডাঙ্গাপাড়া এলাকায় গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অপরজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান