চোরাই মোটরসাইকেলসহ উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৩

চোরাই মোটরসাইকেলসহ বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউছ লিমনকে (২৪) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বনানী হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই জামাল বাদী হয়ে তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা করেছেন। গোলাম গাউছ লিমন শাজাহানপুর উপজেলার রহিমাবাদ বি-ব্লক এলাকার শাহ আলমের ছেলে। 

শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ‘লিমনের বিরুদ্ধে থানায় বিভিন্ন ধারায় দুটি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু বলেন, ‘অপরাধের সত্যতা পাওয়া গেলে যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউছ লিমনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানায়, লিমনের বিরুদ্ধে ছিনতাইসহ দুটি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল উপজেলার বনানী হাট এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী