আ.লীগ নেতাকর্মীর ওপর বিএনপির হামলার অভিযোগ, মোটরসাইকেলে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৫

সিরাজগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর বিএনপির হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় ১০-১২টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের শান্তি সমাবেশ উপলক্ষে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকলে সদর উপজেলার পাইকপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বলেন, ‘আমাদের কিছু নেতাকর্মীরা আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দেন।’

এ ব্যাপারে কথা বলার জন্য কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মুঠোফোনে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

/আরআর/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম