নিয়ন্ত্রণ হারিয়ে বাস ধাক্কা দিলো অটোরিকশায়, প্রাণ গেলো ৪ জনের

বগুড়া প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৭

বগুড়ার শাজাহানপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার জন নিহত ও এক শিশু আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস মহাসড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর বাসের গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে গাড়িটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক খন্দকার আবদুল জলিল এ তথ্য দিয়েছেন।

নিহতদের মধ্যে দুজন হলেন- অটোরিকশা চালক হযরত আলী (৩৫) ও যাত্রী বাদশা মিয়া (২৫)। তাৎক্ষণিকভাবে অপর হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গাইবান্ধা ছেড়ে আসা ঢাকাগামী স্বদেশ পরিবহনের একটি বাস বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ দহপাড়া এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই বাদশা মিয়াসহ তিন যাত্রী নিহত ও চালকসহ দুজন আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক চালক হযরত আলীকেও মৃত ঘোষণা করেন। আহত নয় বছরের মেয়ে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিভিয়ে ফেলেন।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক খন্দকার আবদুল জলিল জানান, বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ চার জন নিহত ও একজন আহত হয়েছেন। বাসে কেউ আগুন দেয়নি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে সঠিকভাবে হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম