পিকআপচাপায় প্রাণ গেলো রাস্তার পাশে দাঁড়ানো মা-ছেলের

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপচাপায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন ভ্যানচালক। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী করুনা খাতুন ও তাদের সন্তান তরিকুল ইসলাম (৪)। আহত ভ্যানচালক আব্দুল জলিল (৫০) একই এলাকার বাসিন্দা। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, সকালে করুনা ছেলেকে সঙ্গে নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে বাঘাবাড়িগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও ছেলে। নিয়ন্ত্রণহীন পিকআপটি সামনে থাকা আরও একটি ভ্যানকে চাপা দিলে এর চালক আব্দুল জলিল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। 

ওসি আরও জানান, পিকআপটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম