আপত্তিকর ভিডিও ধারণ করে কারাগারে পুলিশ সদস্য ও মুয়াজ্জিন

রাজশাহী প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৩, ২২:৩০আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ২২:৩০

রাজশাহীতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন পুলিশ সদস্য। রবিবার (২ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার (১ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা থেকে তাদের গ্রেফতার করে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রাশেদুল খান (৩০) ও শহিদুল ইসলাম সুমন (৩২)। শহিদুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। তিনি একটি মসজিদের মুয়াজ্জিন। রাশেদুল পুলিশ কনস্টেবল। আরএমপির পবা থানার বায়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশ জানায়, গত ৫ মার্চ নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় এক নারীর সঙ্গে একজন শিক্ষকের আপত্তিকর ভিডিও ধারণ করেন রাশেদুল ও শহিদুল। সেই ভিডিও দেখিয়ে শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। পরে তারা আরও টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখান। এ নিয়ে গত ২০ মার্চ রাশেদুল ও তার সহযোগী শহিদুলকে আসামি করে রাজপাড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ওই শিক্ষক। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় আরএমপি কমিশনার আনিসুর রহমান পুলিশ সদস্য রাশেদুলকে সাময়িক বরখাস্ত করেন। শনিবার রাতে মামলার দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে আরএমপি কমিশনার আনিসুর রহমান বলেন, ‘কোনও পুলিশ সদস্য যদি অপরাধ করেন, তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ অপরাধ করলে যেমন মামলা হয়, পুলিশের ক্ষেত্রেও তাই। পুলিশ সদস্য বলেই অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।’

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম